1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে বিএনপি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাট মালয়েশিয়ায় সমাবর্তনে ড. ইউনূস: ‘দেশ ছাড়ার’ গুজব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের গ্রিসে প্রতি ৪ পরিবারের ৩টিতেই নেই সন্তান: ইউরোস্ট্যাট মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ মৌলভীবাজারে ২০০ বছর ধরে বসবাসরত মণিপুরি মুসলিম বা পাঙাল জনগোষ্ঠীর জীবনধারা নবীনগরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবে মুসলিমরা: পিউ রিসার্চ ফরিদপুরে বসতঘরে আগুন দিয়ে বৃদ্ধ বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, স্বামী নিহত; আশঙ্কাজনক স্ত্রী

গোপালগঞ্জে বিএনপি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও লুটপাট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা
মঙ্গলবার (২৪ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামারে ভাঙচুর চালানো হয়।

একই হামলায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরেও ভাঙচুর ও লুটপাট করা হয়। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর থেকে চারটি পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar