1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান জমাবন্দির নকল তুলতে জাল ব্যাংক রশিদ, রাঙামাটিতে আটক ১ ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির প্রতিবাদ, প্রভোস্ট পদ হারালেন জাবি অধ্যাপক স্নিগ্ধা উপকূলের নারী ও যুবকদের ক্ষমতায়নে শ্যামনগরে সিসিডিবির শক্তি প্রকল্পের সভা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক, মঙ্গলবার (২৪ নভেম্বর), রাত ৮টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা থাকলেও, মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করে মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

জামায়াত আমিরের সফর সংক্ষিপ্ত করার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ অন্যতম কারণ বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার তিনি বলেন, মালয়েশিয়ার কর্মসূচিটি বাতিল করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কাজ শেষ করে দেশে ফিরছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, হ্যাঁ, এটাও একটা কারণ যে আমরা তার চলে আসার প্রয়োজন অনুভব করছি। এ বিষয়ে আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, অস্ট্রেলিয়া সফর শেষে বিকেলে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান। স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাকে বিদায় জানান।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও তা বাতিল করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar