1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশের পরিকল্পনা এনসিপির, প্রশাসনের অনুমতির অপেক্ষায় - bdtelegraph24.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আড়াইশ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ধান বিতরণ নাসিরনগরে জাল নোটসহ আটক ১ রাঙামাটির দুর্গম স্কুলে সেনাবাহিনীর মানবিক সহায়তা, পেল সোলার ব্যাটারি লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট: ঈগল পরিবহনের বিরুদ্ধে মামলা ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে পাচারের সময় নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার শ্রীপুরে শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাজায় ইসরাইলি ড্রোন হামলা ও গুলিতে নিহত ৪

উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশের পরিকল্পনা এনসিপির, প্রশাসনের অনুমতির অপেক্ষায়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, সকাল ১০টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে সাম্প্রতিক অস্থিরতা ও সংঘাতের পরিস্থিতির মধ্যেই জেলাটিতে সমাবেশ করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে আগামী ডিসেম্বরে এই কর্মসূচি পালনের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি। তবে প্রশাসনের উচ্চপর্যায়ের অনুমতি পাওয়ার ওপরই নির্ভর করছে তাদের এ পরিকল্পনা।

সম্প্রতি গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও এনসিপি তাদের কর্মসূচি বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটি নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করাসহ সুনির্দিষ্ট পাঁচ দাবিতে দেশব্যাপী ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঠিক করা হয়েছে। সারা দেশের পূর্ণাঙ্গ শিডিউল রবিবারের (২২ নভেম্বর) মধ্যে চূড়ান্ত করা হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সক্ষমতা ও অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পোশাকশ্রমিকদের আন্দোলন ও বিভিন্ন জেলায় সংঘাতের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি চাপের মুখে রয়েছে। এর মধ্যেই নতুন করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘পুলিশ সবসময়ই কোনো না কোনো চাপের মুখে কাজ করে। বর্তমান পরিস্থিতিও তারা মোকাবিলা করবে। পুলিশের সঙ্গে বিজিবি ও আনসার বাহিনী রয়েছে। আশা করছি তারা পেশাদারত্বের সঙ্গেই দায়িত্ব পালন করবে। তবে চব্বিশের আগের তুলনায় বর্তমানে দায়িত্ব পালন কিছুটা চ্যালেঞ্জিং।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar