নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) দুপুর ৩টা ৩৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, গত ৩১ আগস্টের তুলনায় আজ পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। এই হালনাগাদকৃত ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউপি নির্বাচন নিয়ে সংলাপ
ইউপি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আগামী ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন মতবিনিময় করবে। এই সংলাপে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।