মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ দলিল লেখক সমিতির পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সাধারণ সভা ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতি কার্যালয়ে আজ শনিবার ২৯শে নভেম্বর-২০২৬ সকাল ১০.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা দলিল লেখক সমিতির মির্জা তারিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এস.এম আয়নাল হক, সিনিয়র যুগ্ন-মহাসচিব, বাংলাদেশ দলিল লেখক সমিতি, মো: নুরুল আলম শাহীন, সাধারণ সম্পাদক, পাবনা জেলা দলিল সমিতি,
মো: আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক, ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতি, সঞ্চালনায় মো: শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ, ফরিদপুর উপজেলা দলিল লেখক সমিতি, সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা দলিল লেখক সমিতি, ফরিদপুর, পাবনা।
মাসিক সাধারণ সভার সাধারণ আলোচ্য সূচি:
আয়-ব্যয় ও তহবিল: সমিতির মাসিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা ও কল্যাণ তহবিলের অবস্থা।
পেশাগত অধিকার ও দাবি: দলিল লেখকদের নিরাপত্তা, সম্মানী ও পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নের অগ্রগতি।
সাব-রেজিস্ট্রী অফিসের কার্যক্রম: দলিল দাখিল, রেজিস্ট্রী প্রক্রিয়া ও সেবার মান উন্নয়নে সমন্বয়।
সদস্য কল্যাণ ও শৃঙ্খলা: নতুন সদস্য অন্তর্ভুক্তি, সদস্যদের সমস্যা সমাধান এবং সমিতির নিয়মকানুন অনুসরণ।
মাসিক সভায় বক্তারা বলেন, দলিল লেখক সমিতির পক্ষ থেকে সম্প্রতি পেশাগত অধিকার ও ৭ দফা দাবি ডিজিটাল কার্যক্রমে পেশাচ্যুত না করা, ন্যূনতম সম্মানী নির্ধারণ। আমরা দলিল লেখকগণরা প্রতিবছর বাংলাদেশ সরকারকে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই দলিল লেখকগণদের অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।