1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দ্বিমুখী নীতি পরিহার না করলে সরকারের সঙ্গে ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ সন্দেহজনক লেনদেন: গোপালগঞ্জের দেড় লাখ এমএফএস হিসাব বন্ধ করল বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক / নিউজ ডেস্ক
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৭:৪৫

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, স্থানীয় বিরোধ মীমাংসা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আবারও ‘গ্রাম সরকার’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদনের পর আইন আকারে পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খসড়াটি আইনে পরিণত হলে সারাদেশে ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নের অধীন ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে গ্রাম সরকার গঠিত হবে। প্রতিটি গ্রাম সরকার ১৭ সদস্যের সমন্বয়ে গঠিত হবে, যার মেয়াদ হবে পাঁচ বছর। সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য গ্রাম সরকারের প্রধান এবং সংরক্ষিত আসনের নারী সদস্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, “গ্রাম সরকার চালু হলে বিএনপির তৃণমূল পর্যায়ে একটা ঘাঁটি তৈরি হবে। ক্ষমতার ভাগাভাগিতে ওই এলাকার মানুষ অংশ নিলে তার কর্মী বাহিনীও সুবিধা পাবে।”

খসড়া অনুযায়ী, ১৭ সদস্যের কমিটিতে প্রধান ও উপদেষ্টা ছাড়াও দুজন গণ্যমান্য ব্যক্তি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুজন সদস্য, দুজন কৃষক এবং শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক ও যুব প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী অন্তর্ভুক্ত থাকবেন। গ্রাম সরকারের মূল কাজের মধ্যে রয়েছে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা প্রণয়ন, প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নে সহায়তা এবং স্থানীয় বিরোধ মীমাংসা করা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যই হবেন গ্রাম সরকারের প্রধান, আর সংরক্ষিত আসনের নারী সদস্য থাকবেন উপদেষ্টা হিসেবে। অর্থাৎ নেতৃত্ব থাকছে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে, কোনো মনোনীত ব্যক্তির হাতে নয়।”

তবে এই উদ্যোগ নিয়ে স্থানীয় সরকার বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে মনে করছেন, এটি তৃণমূল পর্যায়ে রাজনীতির নতুন কেন্দ্র বা দলীয়করণের ঝুঁকি তৈরি করতে পারে। অধ্যাপক তারিকুল ইসলাম বলেন, “সবচেয়ে বড় ঝুঁকি হলো দলীয়করণ। রাজনৈতিক বিবেচনায় গঠিত তৃণমূল প্রতিষ্ঠানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।”

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ১৯৮০ সালে জিয়াউর রহমানের শাসনামলে ‘স্বনির্ভর গ্রাম সরকার’ চালু হয়েছিল, যা পরবর্তীতে এরশাদ সরকারের আমলে বিলুপ্ত হয়। এরপর ১৯৯৭ ও ২০০৩ সালেও বিভিন্ন সরকার গ্রাম সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল। তবে ২০০৫ সালে হাইকোর্ট ২০০৩ সালের আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করলে তা কার্যকর থাকেনি। বর্তমান সরকার নতুন করে এই ব্যবস্থা চালুর লক্ষ্যে সাধারণ মানুষের মতামত গ্রহণের জন্য খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar