1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দ্বিমুখী নীতি পরিহার না করলে সরকারের সঙ্গে ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ সন্দেহজনক লেনদেন: গোপালগঞ্জের দেড় লাখ এমএফএস হিসাব বন্ধ করল বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, মুকসুদপুর
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। বেলা ১১টার দিকে তারা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় অতর্কিত হামলা চালান।

হামলাকারীরা ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেন। এক পর্যায়ে ব্যাংকের ভেতরের নথিপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভাড়া করা ভবনে ব্যাংকের এই শাখার কার্যক্রম চলছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar