অভয়নগর (যশোর) প্রতিনিধি.
রবিবার (২৯ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাশেদুল হক রাসু (৫২) এবং বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ শেখ (৩২)।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।