দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধি।
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।
শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানিয়ে তিনি বলেন, উদ্ভাবনী প্রতিভা যেন প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে।
নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর মাধ্যমে মহাকাশ গবেষণা, বিমান চলাচল এবং অ্যারোস্পেস খাতে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।