সংবাদদাতা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর), সকাল ১১টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইলের কালিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দলের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল মিছিল উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে সোহেল শেখ ও শাহীন মোল্লা গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল শেখ ও শাহীন মোল্লার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলার ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।