1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সেনাসদস্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নিন্দা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে গবাদিপশু পালন প্রশিক্ষণ শেষে ২০ জনকে সনদ প্রদান সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সেনাসদস্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নিন্দা কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সেনাসদস্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নিন্দা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী মো. রমজানকে সেনাবাহিনীর এক সদস্যের মারধরের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। একই ঘটনায় এক রিকশাচালককেও লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ করেছে সংগঠনটি।

বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক প্রতিবাদলিপিতে সংগঠনটি এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, রমজান টিউশনিতে যাওয়ার পথে রিকশায় থাকা অবস্থায় এক সেনাসদস্য প্রথমে রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় রমজানও আঘাতপ্রাপ্ত হন। পরে এর প্রতিবাদ জানালে ওই সেনাসদস্য তাঁকে আরও গুরুতরভাবে মারধর করেন। এমনকি তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, একজন শিক্ষার্থীর ওপর এ ধরনের আক্রমণ শুধু তাঁকে ব্যক্তিগতভাবে আঘাত করার ঘটনা নয়, বরং তা পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতি অবমাননা।

এ ঘটনায় অভিযুক্ত সেনাসদস্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
‘জাস্টিস ফর রমজান’ স্লোগান তুলে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar