1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ
সিসিআর প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পড়াশোনার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও কারমাইকেল কলেজে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩–০ গোলে জয়লাভ করেছে পঞ্চগড় জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, কারমাইকেল কলেজ দল।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দুটি গোল করেন কারমাইকেল কলেজ দলের খেলোয়াড় সাফি। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলায় পঞ্চগড় জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, কারমাইকেল কলেজ দলের নেতৃত্ব দেন মাহিন এবং পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বেরোবি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পাপ্পু।

খেলায় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মিরাজ হায়দার।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জয়-পরাজয়ের পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর দৃষ্টান্ত তৈরি হয়।

আয়োজন সম্পর্কে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের খেলাধুলার আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে দূরত্ব কমে, পরিচিতি বাড়ে এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

জয়-পরাজয় নয়, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল পঞ্চগড়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar