1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত এলাকা পরিদর্শন করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা শ্যামনগরে উপকূলীয় প্রেসক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু আর নেই মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি প্রকাশ:নেতৃত্বে নাজিম-সাগর বেরোবি ও কারমাইকেল কলেজের পঞ্চগড়ের শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, ৩–০ গোলে জয় কারমাইকেলের আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলা, নিহত ২১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২৮ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিয়ানমারের শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকায় বিয়ের অনুষ্ঠানে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এই হামলায় পাঁচ শিশুসহ ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

নুয়ে উ ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানান, হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করতে গেলে সামরিক বিমান পুনরায় সেখানে হামলা চালায়। নিরাপত্তার কারণে ছদ্মনাম ব্যবহার করা এই কর্মকর্তা বলেন, “আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। আহতের সংখ্যা অনেক বেশি, অথচ আমাদের কাছে গাড়ি ছিল মাত্র কয়েকটি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বিয়ের বাড়িতে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেওয়া এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি ১৭টি মরদেহ দেখতে পাই। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। উদ্ধার কাজের সময়ও সামরিক বিমান এলাকাটিতে পুনরায় হামলা চালায়।”

বিয়ের বাড়িতে হামলা

হামলার পর ধারণ করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় নারী ও শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধার কাজের সময় এক শিশু তার বাবা-মায়ের খোঁজ করছিল এবং চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছিল। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ছবিতেও ঘটনাস্থলে একাধিক মরদেহ দেখা গেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্যমতে, এই যুদ্ধে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। মোয়ে বাই শহরের বাইরে গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বসবাস করছেন।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিষয়ে রায় দিলেও মিয়ানমার সরকার তা প্রত্যাখ্যান করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar