1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিয়ে বাড়ি বর কনে পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত,বর সহ আটক ১২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বিয়ে বাড়ি বর কনে পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত,বর সহ আটক ১২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫০৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম।।কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছে। এ ঘটনায় কচাকাটা থানা পুলিশ বরসহ ১২জনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত ব্যাক্তির নাম তহুরন নেছা (৭০)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কচাকাটার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলের গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সাথে ভূরম্নঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সাথে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজ শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেয়া গহনা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষের পরিনত হয়। এসময় কনে পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে মার যায়।কনে জেসমিন আকতার জানান, আমার চোখের সামনে আমার দাদিকে খাটের স্টান্ড দিয়ে পিটিয়েছে বরের লোকজন। আমি এর বিচার চাই। খুনিদের ফাসি চাই। কনের মা রুপালী পারভীন জানান, বর পক্ষ দুইটি সোনার গহনা দেয়ার কথা ছিলো। কনে সাজানোর সময় সেগুলো না দেয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া লাগে। পরে মারামারির ঘটনা ঘটে। এসময় আমার শাশুরীকে তারা মারপিট করলে গুরতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা জানান, এ বিষয়ে মামলা হয়েছে। Mobile 01962723415

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar