1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরের কৈখালীতে মহিষের তাণ্ডবে ছয়জন আহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শ্যামনগরের কৈখালীতে মহিষের তাণ্ডবে ছয়জন আহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ জন খবরটি পড়েছেন
শ্যামনগরের কৈখালীতে মহিষের তাণ্ডবে ছয়জন আহত

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা) 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে মহিষের হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালি ও বৈশখালি গ্রামে তাণ্ডব চালায় মহিষটি।

এ ঘটনায় আহতরা হলেন- জয়াখালী গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে মিজানুর রহমান (৪৫), বৈশখালী গ্রামের মৃত জুম্মন গাজীর ছেলে মোঃ আব্দুল হামিদ (৬৫), আব্দুল করিমের ছেলে বিল্লাল হোসেন (২২), নুরুজ্জামানের ছেলে ইব্রাহিম হোসেন (২৪), নুরুজ্জামান জামুর ছেলে ইব্রাহিম (২৪) ও অনিমেষ পরামান্যর স্ত্রী সবিতা রানী (৩৬)।

এদের মধ্যে মিজানুর রহমান, আব্দুল হামিদ ও বিল্লাল হোসেনকে গুরুতর অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিল্লাল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। 

স্থানীয়রা জানান, কৈখালী ইউনিয়নের জয়াখালি গ্রামের ওমর আলী গাজীর ছেলে ইতালি প্রবাসী কামরুল ইসলাম গাজীসহ কয়েকজন মিলে মহিষটিকে জবাই করার জন্য পারুলিয়া থেকে কিনে আনে। পরে সকাল দশটার দিকে ওই এলাকার লোকজন মহিষটিকে আটকের চেষ্টা করলে মহিষটি আক্রমণাত্মক হয়ে এলোপাথাড়ি দৌড়াতে থাকে এবং যাকেই পেয়েছে তাকেই আক্রমণ করতে থাকে। এতে অন্তত ছয়জন আহত হন। 

এ অবস্থায় দুপুর দুই টার দিকে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনি শ্যামনগর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠান। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এবং এলাকাবাসী মহিষটিকে ধরে জবাই করেন।

মহিষের তাণ্ডবের তথ্য নিশ্চিত করেছেন কৈখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। তিনি বলেন, একটি মহিষ জয়াখালি ও বৈশখালি গ্রামে তাণ্ডব চালিয়ে ওই এলাকার পাঁচজনকে আহত করেছে। এর মধ্যে দুইজন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আর একজন অবস্থা মারাত্মক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar