1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ভাসমান তেল ডিপো চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে ভাসমান তেল ডিপো চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বাংলাদেশ পেট্রোলিয়ম করপোরেশনের যুমনা ও মেঘনা ওয়েল কোম্পানির দুটি ভাসমান তেল ডিপো চালু করে কর্মসংস্থান সৃষ্টিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৩০ জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

এ সময় বক্তব্য রাখেন- রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলী, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম সাবু, রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মমিনুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা জানান, ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৮ সাল থেকে চিলমারীর দুটি ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে করে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকরা বিপাকে পড়ার পাশাপাশি কর্মসংস্থান হারিয়েছে অনেক শ্রমিক। চলতি বছরের আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সকল জেলায় লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

মানববন্ধনকারীদের দাবির মধ্যে রয়েছে- চিলমারী ভাসমান তেল ডিপো নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়া, বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহণ কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ডিপোতে রূপান্তর করা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়ম করপোরেশন এর চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar