1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক

চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
রবিবার (৪ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি চাকরির ভেরিফিকেশনে বাবার নামে স্থাবর সম্পত্তি না থাকায় বিপাকে পড়া এক মুসলিম তরুণকে এক শতক জমি দান করেছেন প্রতিবেশী এক হিন্দু ব্যক্তি। কোনো ধরনের বিনিময় ছাড়াই জমি হস্তান্তরের পাশাপাশি রেজিস্ট্রেশনের খরচও বহন করেছেন ওই দাতা।

সোনালী ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে ওই তরুণ জমি সংক্রান্ত জটিলতায় পড়েন। তার পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করায় বাবার নামে কোনো জমি ছিল না। বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ওই ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে জমিটি দান করেন।

জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চাকরি পাওয়া এক মুসলিম ছেলের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকাতে ভেরিফিকেশনে বাদ যাওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি জেনে প্রতিবেশী হিন্দু ভদ্রলোক কোনো বিনিময় ছাড়াই তাকে এক শতক জমি দান করেছেন।”

সাব-রেজিস্ট্রার আরও জানান, ওই তরুণ ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে বসবাস করছেন। মানবিক বিবেচনায় প্রতিবেশী ওই ব্যক্তি জমিটি দান করেছেন এবং এর রেজিস্ট্রেশন খরচও তিনি নিজেই দিয়েছেন। তবে সরকারি বিধিমালা ও গোপনীয়তার স্বার্থে দাতা ও গ্রহীতার নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানান, চাকরির পথে একজন তরুণের বাধা দূর করতে ধর্মের ভেদাভেদ ভুলে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar