1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬), সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১৪৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে শেষ মুহূর্তের রং ও সাজসজ্জার কাজ। উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও পূজা উদযাপন কমিটি যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সরেজমিনে দেখা যায়, চাপাইর, খালপার, নামাশুলাই ও শিমুলতলীসহ বিভিন্ন এলাকার মন্ডপে কারিগররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন। প্রতিমায় রং করা ও ডেকোরেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী দুই-এক দিনের মধ্যেই শাড়ি ও অলংকার পরানোর কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজকরা।

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, র‍্যাব ও ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিক টহলের ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বিঘ্নে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রশস্ত রাস্তার পাশে মন্ডপগুলো সাজানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার বলেন, “অন্যান্য বারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে বলে আশা করি।”

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফখরুল ইসলাম থানা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রশাসন থেকে নাশকতা রোধে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি নিরাপত্তার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar