1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন খবরটি পড়েছেন

জেলা সংবাদদাতা, জামালপুর
মঙ্গলবার (৬ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা ২২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ ৮ মাস পর জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটে কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কারখানা সূত্র জানায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন এই কেপিআই-১ মানসম্পন্ন কারখানাটির নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা ও যান্ত্রিক ত্রুটির কারণে সবশেষ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

দীর্ঘ বিরতির পর গত ২০ সেপ্টেম্বর কারখানাটি পুনরায় গ্যাস সংযোগ পায়। এরপর প্রয়োজনীয় কারিগরি ত্রুটি মেরামত শেষে মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটে পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। এই কারখানা থেকে দেশের ২০টির বেশি জেলার আড়াই হাজার ডিলারের মাধ্যমে সার সরবরাহ করা হয়।

যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান (উৎপাদন) মো. ফজলুল হক বলেন, “প্রায় ৮ মাস পর গ্যাস সংকট কাটিয়ে মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিট থেকে ইউরিয়া উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। আশা করি, অতিদ্রুত সারাদেশে যমুনার উৎপাদিত সার সরবরাহ করা সম্ভব হবে।”

উল্লেখ্য, উৎপাদন বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে সার সংকটের কারণে কৃষকরা ভোগান্তির শিকার হয়েছিলেন। কারখানাটি পুনরায় সচল হওয়ায় সার সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar