1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

মোঃ মুঞ্জিল ইসলাম মুরাদ, কারমাইকেল কলেজ প্রতিনিধি
সোমবার (৫ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রংপুরের কারমাইকেল কলেজে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু করেছে যুব রেড ক্রিসেন্ট। অভিযানের প্রথম দিনে কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ডেঙ্গুর প্রকোপ, এডিস মশার প্রজননস্থল এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।

অভিযানের অংশ হিসেবে কলেজের বিভিন্ন হল, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে মশা নিধনে ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননের জন্য সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার ও বিনষ্ট করার উদ্যোগ নেয় রেড ক্রিসেন্ট সদস্যরা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। ক্যাম্পাসকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

যুব রেড ক্রিসেন্টের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে সম্মিলিত দায়িত্ববোধ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar