নিউজ ডেস্ক
রবিবার (৪ অক্টোবর), ২০২৬ | রাত ৮টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অক্টোবর মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে সংস্থাটি।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে কমিশন।