1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (৬ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে ইন্ডিয়া জোটের মিছিল থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে আয়োজিত এই বিক্ষোভে পুলিশের ব্যারিকেড ভেঙে ওপরে উঠে পড়েন রাহুল গান্ধী।

পার্লামেন্ট ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি নীতি আয়োগের কার্যালয়ের কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় রাহুল গান্ধী ব্যারিকেডের ওপর উঠে ভারতের জাতীয় পতাকা প্রদর্শন করেন। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের কয়েকজন নেতাও ব্যারিকেডের ওপর ওঠেন।

পুলিশের বাধার মুখে বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে বিক্ষোভ করেন। তাদের হাতে ‘সেভ ডেমোক্রেসি’ লেখা সম্বলিত বিভিন্ন ব্যানার দেখা যায়। পরে পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ বাসে তোলে। তবে পরে তারা নির্বাচন কমিশন সদর দপ্তরের পাশে আকাশবাণী ভবনে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান নেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী জোট। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘জ্ঞানেশ, এবার পদ ছাড়ুন।’ তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ দেওয়া এবং তালিকা হালনাগাদ করতেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এদিকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিলেও আপাতত জ্ঞানেশ কুমারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar