1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন: হুমকির মুখে ফসলি জমি ও জীববৈচিত্র্য শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে আবেদন করেও কলেজ পায়নি ৫ হাজার ১২৯ জন শিক্ষার্থী, যাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৩২১ জনও রয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে মোট ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৪০ জন। আবেদন জটিলতা ও কলেজ পছন্দের সীমাবদ্ধতার কারণে ৫ হাজার ১২৯ জন শিক্ষার্থী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মনোনীত হতে পারেনি।

সারা দেশের ১২টি কলেজে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও আবেদন করেনি। এছাড়া পর্যাপ্ত আবেদনকারী না থাকায় ৪১৬টি কলেজ ভর্তির জন্য কোনো শিক্ষার্থীই পায়নি। সব মিলিয়ে দুই ধাপের আবেদন ও নিশ্চায়ন শেষে মোট ১০ লাখ ৩ হাজার ২৮৮ জন শিক্ষার্থী ভর্তির আওতায় এসেছে।

বাদ পড়া শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “মোট আবেদনকারীর প্রায় ৯৯ শতাংশকেই আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। মূলত পছন্দতালিকায় কম সংখ্যক কলেজ রাখা বা কেবল শীর্ষ কলেজগুলো বেছে নেওয়ার কারণেই অবশিষ্ট এক শতাংশ শিক্ষার্থী বাদ পড়েছে।”

দেশে এখনও কয়েক লাখ আসন শূন্য রয়েছে। তাই বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তিবঞ্চিত হবে না; শূন্য আসন থাকা কলেজগুলোতে তারা সশরীরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তির সুযোগ পাবে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আরও জানান, ফলাফলের সারসংক্ষেপ অনুযায়ী শিক্ষার্থীরা এখন পরবর্তী ধাপের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar