1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবি হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ঢাবি হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

ঢাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হল থেকে প্রকাশ্য ও গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দেয়।

উপাচার্য জানান, হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ে ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্টদের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে এবং রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। রাত ২:৫০ মিনিটে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ঘোষণা দেন, “আজ থেকে ঢাবির সব হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ।”

শুক্রবার সকালে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিকেল থেকে নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও কমিটিতে পদপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়। রাত ১টার দিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন, যা পরে অন্যান্য হলের প্রায় ৫০০ শিক্ষার্থীকে যুক্ত করে রাজু ভাস্কর্য পর্যন্ত বিস্তৃত হয়।

রাত ১:২০ মিনিটে বিক্ষোভকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার পর ঘোষণা দেওয়া হলে রাত ৩টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar