1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

গোবিপ্রবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রকৌশলী অনুষদের শিক্ষার্থীরা আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। ন্যায্য ৩ দফা দাবির পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই প্রকৌশলীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় এ আন্দোলন তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবি-

১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক- ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ প্রবেশের জন্য সমানভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করতে হবে। ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোটার মাধ্যমে কিংবা সমমানের নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ সম্পূর্ণ বাতিল করতে হবে।

২. ডিপ্লোমা কোটা বাতিল- ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ)– এ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা বলেন, এ পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

৩. “ইঞ্জিনিয়ার” পদবীর সঠিক ব্যবহার- শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” পদবী ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এ পদবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা ভবিষ্যতের প্রকৌশলী। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো। প্রকৌশলীদের মর্যাদা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দ্রুত দাবি পূরণ না হলে তারা পরবর্তী ধাপে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ কর্মবিরতি ও লাগাতার আন্দোলনের মতো কঠোর কর্মসূচি হাতে নেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar