1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি গোবিপ্রবি ছাত্রদল সেক্রেটারির - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি গোবিপ্রবি ছাত্রদল সেক্রেটারির

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এই দাবি জানান।

তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের পাশে একটি ছোট মাঠ থাকলেও পাশেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বড় একটি মাঠ। সামান্য সংস্কার—শুধু মাটি ফেলে সমান করে দিলেই মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী হয়ে উঠবে। অথচ দীর্ঘদিন ধরে মাঠটি সংস্কার না করায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলার পরিবেশ থেকে।

ছাত্রদল সেক্রেটারি আরও বলেন, নিউমার্কেটের সামনে থাকা হেলিপ্যাডটিও সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সতেজ থাকতে পারবে।

আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটি শিক্ষার্থীদের সুস্থতা, মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নের অন্যতম মাধ্যম। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে মাঠগুলো সংস্কার করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হোক।”

তিনি আরও মন্তব্য করেন, “সুস্থ দেহে গড়ে উঠুক সুস্থ মন, আর সুস্থ মনেই সম্ভব আলোকিত সমাজ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar