1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিএস প্রার্থী মাহিন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংবাদ সম্মেলনে মাহিন বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি নির্বাচনী লড়াই থেকে সরে এসেছেন। তবে তিনি নির্বাচনী প্রচারণা ও সামগ্রিক পরিবেশে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছেন, যা তাঁর এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাড়াও একাধিক স্বতন্ত্র প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ‘ডিইউ ফার্স্ট’, যেখানে মাহিন সরকার ছিলেন জিএস পদে প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে মাহিন সরকারের নাম আলোচনায় এসেছে।

শিক্ষার্থীরা মনে করছেন, তাঁর সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান ও নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করবে।এদিকে ক্যাম্পাসে ইতোমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রচারণা শুরু হয়েছে। পোস্টার-ব্যানারের পাশাপাশি অভিনব কৌশল ব্যবহার করে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে নিজেদের তুলে ধরছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar