1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেব্রুয়ারিতেই ভোট: বিতর্কের মধ্যেও আত্মবিশ্বাসে রাজনৈতিক দলগুলো - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

ফেব্রুয়ারিতেই ভোট: বিতর্কের মধ্যেও আত্মবিশ্বাসে রাজনৈতিক দলগুলো

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ পর্যন্ত তীব্র আলোচনা চলছে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু রাজনৈতিক দলের সংশয় থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘে বলেন, অনেক মানুষ বর্তমান সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় এবং আন্তর্জাতিক মহল নির্বাচন ঠেকাতে অর্থ ঢালছে। এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনে আস্থা হারাতে চায় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “প্রধান উপদেষ্টার লন্ডনে দেয়া প্রতিশ্রুতিতে আস্থা আছে বিএনপির।” তবে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল একদিকে প্রার্থী ঘোষণা করছে, অন্যদিকে কর্মসূচি দিয়ে ভোট পেছানোর চেষ্টা করছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ফেব্রুয়ারিকে সামনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো সমাধান নেই।”

এমন অনিশ্চয়তার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন, আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে একই সময়সীমার ঘোষণা দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar