বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। শুক্রবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ভাতা ২০২৫ সালের নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
তবে শিক্ষকরা এই আদেশ প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, ৫ শতাংশ ভাতা বৃদ্ধি তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা চলমান আমরণ অনশনসহ সব কর্মসূচি অব্যাহত রাখবেন।
আগে এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক ১,০০০ টাকা বাড়িভাড়া পেতেন। গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে তা ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল। সর্বশেষ ঘোষণায় ৫ শতাংশ হারে নির্ধারিত হলেও অধিকাংশ শিক্ষকই ২,০০০ টাকার ন্যূনতম সীমা অনুযায়ী ভাতা পাবেন।
বর্তমানে আন্দোলনরত শিক্ষকরা জাতীয়করণ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে রয়েছেন।