1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎১৭ তম জুডিশিয়াল সার্ভিসে বাদ পড়া প্রার্থীদের গেজেটভুক্তির দাবি রাবি শিক্ষার্থীদের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎১৭ তম জুডিশিয়াল সার্ভিসে বাদ পড়া প্রার্থীদের গেজেটভুক্তির দাবি রাবি শিক্ষার্থীদের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

‎‎
রাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) গেজেট থেকে বাদ পড়া ১৩ জনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
‎
‎মঙ্গলবার (২ ডিসেম্বর)  সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আইন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
‎
‎মানববন্ধনে শিক্ষার্থীরা গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের অন্তর্ভুক্ত করে সংশোধিত গেজেট প্রকাশ, বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
‎
‎মানববন্ধনে আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নেশাত তাসনিম মৃদুলা বলেন, আইন বিভাগ বরাবরের মতোই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসে দীর্ঘদিন ধরে একটি বিষয় প্রতিষ্ঠিত—যোগ্যতম প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে সুপারিশপ্রাপ্তদের গেজেটভুক্ত করা। কিন্তু এ বছর প্রকাশিত গেজেটে ১৩ জন সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও জানান, যে সময়ে বাংলাদেশ অপসংস্কৃতি, অপরাধনীতি, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে এগিয়ে চলছে, সে সময়ে এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং প্যারিস রোডে মানববন্ধনে অংশ নিয়েছি। আমরা চাই আমাদের ১৩ জন সুপারিশপ্রাপ্ত ভাই–বোনকে অনতিবিলম্বে গেজেটভুক্ত করা হোক।
‎
‎
‎একই বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, ১৭তম জুডিশিয়াল সার্ভিসের ফল প্রকাশিত হওয়ার পর আমরা দেখতে পাই—আমাদের ১৩ জন যোগ্য ও সুপারিশপ্রাপ্ত ভাই–বোনকে গেজেটভুক্ত করা হয়নি। তিনি সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, রাষ্ট্র সরকারি চাকরিতে সবার জন্য সমঅধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছে। কিন্তু একজন শিক্ষার্থী প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা তিনটি ধাপে উত্তীর্ণ হওয়ার পরও গেজেটভুক্ত না হওয়া নিঃসন্দেহে একটি অপসংস্কৃতি।
‎
‎তিনি আরও বলেন, বর্তমানে যে প্রহসনমূলক আচরণ দেখা যাচ্ছে, তা আমাদের পূর্বের ফ্যাসিস্ট আমলের স্মৃতি মনে করিয়ে দেয়। ২০২৪ সালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা ও মেধার জয় নিশ্চিত করা। দুই হাজারেরও বেশি শহীদের আত্মদান সত্ত্বেও আজও আমরা এমন অন্যায় ও বৈষম্যের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি যা অত্যন্ত দুঃখজনক।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar