1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শণ মেলার উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

বাঘারপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শণ মেলার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শণ মেলা শুরু হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এর আগে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে কৃষক ও উদ্যোক্তা র‌্যালি বের হয়। পরে অনুপ্রভা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত আলোচনা সভায় কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান সভার সভাপতিত্ব করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর অঞ্চলে টেকসই কৃষি স¤প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, খামার যন্ত্রপাতি, ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলা চলবে।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, উপজেলা বিএনপি’র সভাপতি তানিয়া রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টুসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar