1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হত্যা মামলার আসামি ট্রেনে ঘুরে ক্লান্ত, অবশেষে থানায় আত্মসমর্পণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

হত্যা মামলার আসামি ট্রেনে ঘুরে ক্লান্ত, অবশেষে থানায় আত্মসমর্পণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

হত্যা মামলার পর প্রায় দুই সপ্তাহ পলাতক থাকার পর অবশেষে থানায় এসে আত্মসমর্পণ করেছেন ইমন মিয়া নামের কুড়ি বছর বয়সী এক যুবক। বুধবার (৭ মে) গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় তিনি আত্মসমর্পণ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানিয়েছে, ইমন গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি কলোনী এলাকার বাসিন্দা এবং গত ২০শে এপ্রিল টঙ্গী পূর্ব থানা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, পালিয়ে থাকার সময় ইমন ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লে তিনি কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন।

পুলিশ কর্মকর্তা রিপন দাস আরও জানান, আত্মসমর্পণের সময় ইমন মানসিকভাবে বেশ দুর্বল ছিলেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar