1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রথম নারী গবেষক হিসেবে মুনিরা তাহের এমফিল ডিগ্রী অর্জন করেছেন।

সোমবার (৫ অক্টোবর) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স ফর ফরেইনার স্টুডেন্টস’ এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তার এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তিনি সর্বোচ্চ ফলাফল মুমতাজ গ্রেডে উত্তীর্ণ হন।

দেশী-বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ পর্যালোচনা শেষে সম্মানিত সুপারভাইজারগণ তাকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ গ্রেডে উত্তীর্ণ ঘোষণা করেন।‌

আল-আযহারের হাজার বছরের ইতিহাসে এমফিল ডিগ্রী অর্জনকারী বাংলাদেশী গবেষক মুনিরা তাহের আবু তাহের নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় এক শিক্ষানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসা ও ফাতিমা (রা:) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা।

এই গবেষকের শিক্ষাজীবনের সূচনা হয় দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদরাসায় হিফযুল কুরআন সম্পন্ন করার মাধ্যমে। পরবর্তীতে তিনি দুর্গাপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। উচ্চতর ইসলামী শিক্ষার উদ্দেশ্যে ২০১০ সালে মিশরে এসে মাআহাদ দিরাসা আল-খাসসাহ-এর মাধ্যমে আল-আযহার শিক্ষাজীবনের সূচনা করেন। দীর্ঘ একাডেমিক পথচলায় তিনি ২০১৮ সালে অনার্স, ২০২১ সালে দশ কিরাআত এবং ২০২২ সালে মাস্টার্স (তামহিদি) সম্পন্ন করেন। ২০২৩ সালে এমফিল গবেষণার জন্য থিসিস রেজিস্ট্রেশন করেন এবং দীর্ঘ গবেষণা ও অধ্যবসায়ের পর ২০২৬ সালে তাঁর গবেষণাকর্ম সম্পন্ন করেন। আল-আযহারে দীর্ঘদিনের অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি তিনি বর্তমানে মিশরের জামিয়া সুফারা আল-হিদায়া-তে কুরআন শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন বাংলাদেশী নারী গবেষকের সর্বোচ্চ ফলাফলে এমফিল ডিগ্রী অর্জন বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষক সমাজের জন্য আনন্দ ও অনন্য গৌরব বলে মনে করেন শিক্ষাবিদরা। তার এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে জানান শিক্ষা সংশ্লিষ্টরা।

এই কৃতিত্বে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর- এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গবেষকের পক্ষ থেকে তার পুত্র মুহাম্মাদ হুজাইফা সংগঠনটির সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব ও সদস্য প্রতিনিধি আবু আদনান মহিবুর রহমানের হাত থেকে সম্মাননা গ্ৰহণ করেন এবং নিজের মায়ের হাতে তা অর্পণ করেন।

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এক বার্তায় জানায়, তার এ অর্জনে সকলে আনন্দিত ও গর্বিত। তিনি দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে জ্ঞান ও গবেষণার মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

এদিকে এই গবেষকের এমন অনন্য অর্জনে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সহ সমগ্র জেলায় আনন্দ বিরাজ করছে। নানা শ্রেণী পেশার নাগরিক তাকে অভিনন্দন বার্তায় সিক্ত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar