1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৬ অক্টোবর), রাত ৮টা ২৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির অভিযোগকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা, শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেল থেকে কিছু যন্ত্রাংশ চুরি হয়। পরে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তিনি গওহরডাঙ্গা গ্রামের কয়েকজনকে শনাক্ত করেন। মঙ্গলবার তুহিন ও হাসান নামের দুই ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে টুঙ্গিপাড়া কলেজ এলাকা থেকে শুরু হওয়া উত্তেজনা পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ছড়িয়ে পড়ে। তিন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই উভয়পক্ষ পাটগাতি বাসস্ট্যান্ডে মুখোমুখি হয়ে যায়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয় কয়েকটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জ থেকে বিশেষ টিমও আনা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar