1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৯০ লিটার চোলাই মদসহ তিন নারী গ্রেফতার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

৯০ লিটার চোলাই মদসহ তিন নারী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৩ জন খবরটি পড়েছেন

রাঙ্গুনিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোদালা সন্দ্বীপ পাড়া ও লালানগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

কোদালা সন্দ্বীপ পাড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ তিন নারীকে গ্রেফতার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। তারা হলেন—হালিমা (৬০), সালমা বেগম (৫৫) ও মরিয়ম বেগম (৫৪)। অভিযানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। “তল্লাশির সময় সিএনজি থেকে ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”

একই রাতে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে মো. আরমান ওরফে বাইল্যা (২৮) নামে এক যুবককে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মাহফুজুর রহমান জানান, স্থানীয়রা তাকে ইয়াবা বিক্রির সময় ধরে ফেললে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar