1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মনিরামপুরে ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মনিরামপুরে ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন
মনিরামপুরে ট্রাক চালক ও হেলপার নিহত

মনিরামপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মনিরামপুরে মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মনিরামপুর বাজারসংলগ্ন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক রাজু ও তার সহকারী এরফান। তারা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, যশোর থেকে সাতক্ষীরার দিকে যাওয়া একটি মাছবোঝাই ট্রাক মনিরামপুর বাজারের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা অপর একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন, জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar