1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

টাঙ্গাইল সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলের ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দু’জন আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল্লাহ জানান, ‘বিনিময় পরিবহন’-এর একটি বাস ঢাকা থেকে জামালপুরের ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে—ফুলকুমারী (৩৫)। আহতদের মধ্যে বাসন্তী (৫০)-এর পরিচয় পাওয়া গেছে, যিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে তা স্বাভাবিক হয়ে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar