1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, যুবক আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, যুবক আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেনারেল হাসপাতাল থেকে নিজেকে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণা করা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি আব্দুর রহমান জাকির (২৭), যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার বাসিন্দা। তিনি সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক বলে দাবি করছিলেন। এসময় তিনি এক রোগীর কাছ থেকে পরীক্ষার কথা বলে ৫০০ টাকা নেন।

রোগী সানজিদার স্বজনদের সন্দেহ হলে তারা ঘটনাটি হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানান। পরে সোহেল রানা জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি কোনো ইন্টার্ন চিকিৎসক নন। তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, ঘটনার পর পরই অভিযুক্তকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, “আটক যুবক একজন প্রতারক। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar