1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ার নতুন সাউন্ড হাসপাতালে চিকিৎসায় অবহেলা, নবজাতকের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

লোহাগাড়ার নতুন সাউন্ড হাসপাতালে চিকিৎসায় অবহেলা, নবজাতকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬), সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নতুন সাউন্ড হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রসবের সময় চিকিৎসকের দীর্ঘ বিলম্ব ও নার্সদের মাধ্যমে সন্তান প্রসব করানোর ফলে নবজাতকটি শ্বাসকষ্টে আক্রান্ত হয় বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

উপজেলার চুনতি এলাকার প্রবাসী আবদুল হানিফের স্ত্রী সাবরিনা সোলতানা প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, ভর্তির পর প্রায় দুই ঘণ্টা চিকিৎসকের অপেক্ষায় থাকলেও তিনি উপস্থিত হননি। চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সরা প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নবজাতকটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম শহরের পেডিকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরিবারের সদস্যরা চিকিৎসক নুসরাত জাহানের ভূমিকা ও হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে একই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরেক রোগীর স্বজন বিল পরিশোধ ও রোগী হস্তান্তরে হয়রানির অভিযোগ করেন। তাদের দাবি, চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পরও বিল প্রস্তুতের নামে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। বিল পরিশোধ না করা পর্যন্ত সেবিকারা রোগীর ক্যানুলা খুলতে অস্বীকৃতি জানান।

এসব ঘটনায় স্থানীয়রা হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনার জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar