1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে - bdtelegraph24.com
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড সরকারি দেবেন্দ্র কলেজে বিএনসিসি প্লাটুনের পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, ফেরার পথে মরদেহ দেখলেন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির আবেদন শুরু আজ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঢাকার আদালত থেকে দুইবার পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, বিনষ্ট ৩ ড্রেজার

নরমাল ডেলিভারি করানোর আশ্বাস দিয়ে সিজারের অভিযোগ, প্রাণ গেল নবজাতকে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে হাসপাতালে নেওয়ার পর স্বজনদের না জানিয়ে সিজারিয়ান অপারেশন করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

অপারেশনের পর নবজাতকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চিকিৎসকের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে বিচার দাবি করেছেন স্বজনেরা।

সোমবার বেলা ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ডেল্টা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালে নুপুর আক্তার (২০) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক শ্যামলী আক্তার। নুপুর সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ফাহিমের স্ত্রী। স্বজনদের অভিযোগ, নরমাল ডেলিভারি সম্ভব হলেও শুধু অর্থ আদায়ের উদ্দেশ্যে তাঁদের না জানিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। তাঁদের দাবি, অপারেশনের পর সুস্থ অবস্থায় জন্ম নেওয়া নবজাতকটির মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায়।

ঘটনার দিন নুপুরের সঙ্গে হাসপাতালে ছিলেন তাঁর জা হামিদা বেগম। তিনি বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে নরমাল ডেলিভারি করানোর কথা বলেছিলাম। কারণ নুপুরের নরমাল ডেলিভারি হওয়ার মতো অবস্থাই ছিল। পরে দায়িত্বে থাকা নার্স আমাদের পাশের একটি বেডে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখানে নরমাল ডেলিভারি করানো হবে বলে জানান। এরপর আমার জাকে সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে আর ভেতরে থাকতে দেওয়া হয়নি। এ সময় আমার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।’

তিনি আরও বলেন, ‘একটি সুস্থ-সবল বাচ্চা হয়েছিল। পরে তারা ভেতরে নিয়ে বাচ্চার পালসও পরীক্ষা করেছে। তখন পালস ১৪০ ছিল। সেই বাচ্চা কীভাবে মারা গেল? আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

নুপুরের স্বামী ফাহিম বলেন, ‘আমি এই ভুল চিকিৎসার বিচার চাই।’ এ বিষয়ে চিকিৎসক শ্যামলী আক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে এই ঘটনা এখনই শুনলাম। ঘটনাটি আসলেই খুব বেদনাদায়ক। অনেক কষ্টের পর একটি শিশু পৃথিবীতে আসবে, অথচ তার মৃত্যু হবে ; এতে পরিবারটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেল্টা হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ শুনলাম, তা আমি অবশ্যই তদারকি করব। কারও কোনো গাফিলতি থাকলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar