1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা লোহাগাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পোস্টার অপসারণ করে দেয়াল পরিচ্ছন্নতায় কারমাইকেল কলেজ ছাত্রদল, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতিউৎপাদন কমার আশঙ্কা কৃষকদের

যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শুক্রবার (১৩ নভেম্বর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আগামী বছরের জুন মাসের মধ্যে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যশোরের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের জুন মাসে এটি চালু করা হবে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ সেবা পেতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারের সদস্য এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় সার বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিলারের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা না করে অনিয়ম প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “অতীতে সরকারি ভাতা পেতে অনেককে অর্থ লেনদেন করতে হয়েছে। এখন থেকে ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না। ভাতার কার্ড পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ গ্রহণ করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।”

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়সহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar