1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট: আড়াই লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১ জন! - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট: আড়াই লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১ জন!

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন
কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট: আড়াই লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১ জন!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকটে চিকিৎসা সেবা স্থবির হয়ে পড়েছে। আড়াই লাখ মানুষের জন্য ৫০ শয্যার এ হাসপাতালে মাত্র একজন চিকিৎসক দিয়ে আউটডোর ও ইনডোরের সেবা চলছে। এতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও, ডেপুটেশন ও ছুটির কারণে বর্তমানে মাত্র ৫ জন কর্মরত। এর মধ্যে পালা করে ডিউটি হওয়ায় দিনে মাত্র ১ জন চিকিৎসক সক্রিয় থাকছেন। আবাসিক মেডিকেল অফিসারসহ অর্ধশতাধিক পদ শূন্য। আলট্রাসনোগ্রাফি মেশিনও বন্ধ, ওষুধেরও অভাব।

মেডিকেল অফিসার ডা. মনিষা জানান, রোগীর চাপে সঠিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখীও পদ শূন্যতার কারণে সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, “হাসপাতালের আউটডোর ও ইনডোরের রোগীদের এতো চাপ। যে কারণে এমার্জেন্সিতে মুমূর্ষু রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেয়া যাচ্ছে না। আমি একাই কিভাবে হাসপাতালের এতোগুলো রোগীর চিকিৎসা দেই।”

উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, “জেলার সব হাসপাতালেই একই অবস্থা; বেতন এক জায়গা থেকে নিলেও অনেক চিকিৎসক ডেপুটেশনে অন্যত্র কাজ করছেন, যা সেবা ব্যাহত করছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar