1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক কলেজে তিন অধ্যক্ষ, স্থবির শিক্ষা কার্যক্রম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

এক কলেজে তিন অধ্যক্ষ, স্থবির শিক্ষা কার্যক্রম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

নীলফামারী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ি সরকারি কলেজে অধ্যক্ষ পদ নিয়ে ত্রিমুখী দ্বন্দ্ব দেখা দিয়েছে। এক কলেজেই তিনজন ব্যক্তি অধ্যক্ষ পদ দাবি করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরকারি কলেজ হিসেবে জাতীয়করণ হওয়ার পর উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান ২০২১ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তবে চলতি বছরের ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক এ. কে. এম সিদ্দিকুর রহমানকে কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

পদায়ন সংক্রান্ত ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আব্দুল হান্নান ২৭ মে হাইকোর্টে রিট দায়ের করলে, আদালত ১ জুন সিদ্দিকুর রহমানের পদায়ন তিন মাসের জন্য স্থগিত করেন এবং আব্দুল হান্নানকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তবে আদালতের আদেশ উপেক্ষা করে অধ্যাপক সিদ্দিকুর রহমান কলেজে যোগ দিয়ে আব্দুল হান্নানকে দায়িত্ব না দিয়ে সহকারী অধ্যাপক অশোক কুমার রায়কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন। একই সঙ্গে, হান্নানের জুন মাসের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয় বলে তার অভিযোগ।

মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান বলেন, “আমি আদালতের নির্দেশে বৈধভাবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমার বেতন বন্ধ করে আমাকে মানবেতর অবস্থায় ফেলা হয়েছে।”

এ বিষয়ে মন্তব্য জানার জন্য সহকারী অধ্যাপক অশোক কুমার রায় এবং অধ্যাপক সিদ্দিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন বা পরে কথা বলার কথা বলেন। পরে সিদ্দিকুর রহমানের স্ত্রীর পরিচয়ে এক নারী ফোন করে প্রতিবেদকের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমানে কলেজটিতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সংশ্লিষ্টরা দ্রুত এ সংকটের সমাধানের দাবি জানাচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar