1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিল দুদক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিল দুদক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন
দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিল দুদক

জহুরুল হক, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরের (কুষ্টিয়া-১ আসন) সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীকে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দেবার জন্য পৃথক দুইটি নোটিশ জারি করে তাদের বাড়ির ফটকে ঝুলিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলা কার্যালয়।

বুধবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার সোনাইকুন্ড গ্রামের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে এ নোটিশ ঝুলানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে হবে।

সাবেক এমপি রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দুইবারই স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২০১৪ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

দুদকের নোটিশ জারির পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুলাইয়ের পর থেকেই তারা উভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তাদের কেউই নিজ বাড়িতে অবস্থান করছেন না।

এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, আমরা এসেছি সাবেক এমপি সাহবের ও তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান টোকেন চৌধুরীর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিতে। তারা বাড়িতে না থাকায় তার বাড়ির প্রধান ফটকে নোটিশ দুটি ঝুলিয়ে রাখা হয়। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ের মধ্য সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar