1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন
রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী থেকে

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর রায়পুরায় যানজটমুক্ত ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ০২ টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর রেল গেইট ও বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মো. মাসুদ রানা। অভিযানে সহযোগিতা করেন পৌর কর্তৃপক্ষ ও আনসার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অভিযোগে ৯টি দোকান মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী এক ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনগণের চলাচলের রাস্তা দখল করে যানজট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar