1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মরক্কো থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার আমদানির এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে এই সার আমদানি করা হবে। সভায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সার সংগ্রহের প্রস্তাবটি অনুমোদন পায়।

প্রস্তাব অনুযায়ী, প্রতি টন ডিএপি সার ৮৬৬ মার্কিন ডলার দরে কেনা হবে। ৪০ হাজার টন সার আমদানিতে মোট ব্যয় হবে প্রায় ৪২৭ কোটি ৮১ লাখ টাকা।

দেশের কৃষি খাতে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত রাখতে এই আমদানি কার্যক্রম সহায়ক হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়। সিসিজিপি সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar