1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম অভি, গাজীপুর প্রতিনিধি
বুধবার (৭ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এ সময় তাদের একজনকে আটক করতে গেলে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়।

আঘাতে তার বাঁ পায়ে প্রায় ৫ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, “চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। আহত হওয়ার পরও তিনি দায়িত্ব থেকে পিছিয়ে যাননি এবং অভিযানে অংশ নিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছেন।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছিনতাই, মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তারের পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের মতো অপরাধ বাড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar