1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২ লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (৭ অক্টোবর, ২০২৬)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচে ৮৫ হাজার দর্শকের সামনে গোল করে মাঠ ছাড়েন ৩৯ বছর বয়সী এই তারকা। তার দল আর্জেন্টিনা ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

রেকর্ড ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মেসি ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। এর আগে নিকোলাস ওটামেন্দি ও নিকো পাজ দলের হয়ে বাকি দুটি গোল করেন। ম্যাচের ১০ মিনিটে মেসির ১০ নম্বর জার্সির সম্মানে এক মিনিটের জন্য খেলা থামিয়ে তাকে করতালিতে অভিবাদন জানান দর্শকরা।

বিদায়ী ম্যাচে আবেগাপ্লুত মেসি সমর্থকদের উদ্দেশে বলেন, “২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সি রক্ষা করতে পারা আমার জন্য বিশাল গর্বের বিষয়। আমি শপথ করে বলছি, সারা জীবন খেলতে চাই, কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা একজন মানুষের জীবনে ঘটতে পারে এমন সবচেয়ে সুন্দর বিষয়।”

অবসর নিয়ে মেসি বলেন, “যদিও আমি সারাজীবন এখানে থাকতে চাই, তবু আমার মনে হচ্ছে এটাই সঠিক সময়। সর্বশেষ বিশ্বকাপটা অনেক বেশি কঠিন ছিল, আমাকে অনেক কিছু পার করতে হয়েছে। আমার বাবার অসুস্থতাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ।”

ম্যাচ শেষে স্টেডিয়ামের আকাশে ড্রোন শোয়ের মাধ্যমে মেসির ছবি ফুটিয়ে তোলা হয়। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদর দপ্তরে এক অনুষ্ঠানে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় মেসিকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসি আন্তর্জাতিক ফুটবলে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান। এছাড়া তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা জয় করে। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বুটজোড়া তুলে নিলেন এই কিংবদন্তি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar