1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এমএলএস গোল্ডেন বুট জয়ের পথে মেসি: ভাঙতে পারেন ১৯ বছরের রেকর্ড - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

এমএলএস গোল্ডেন বুট জয়ের পথে মেসি: ভাঙতে পারেন ১৯ বছরের রেকর্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২ নভেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চলতি মৌসুমে ২৬ গোল করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে চার গোলে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।

রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচের ৮৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি। এই গোলের মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে চার গোলে এগিয়ে গেলেন তিনি।

২০০৫ সালে গোলসংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়ার নিয়ম চালুর পর থেকে এমএলএসে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম গোল্ডেন বুট জিততে পারেননি। ক্রিস ওয়ানডোলোস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস একাধিকবার এই পুরস্কার জিতলেও তা ছিল বিরতি দিয়ে। সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এখন মেসির সামনে।

২০২৫ সালে প্রথমবার গোল্ডেন বুট জেতেন মেসি। নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। চলতি মৌসুমে নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ৭ নভেম্বর শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

ইন্টার মায়ামির গোল নিয়ে মেসি বলেন, দলের প্রয়োজনের মুহূর্তে গোল করতে পারা সবসময়ই আনন্দের। গোল্ডেন বুট জয়ের চেয়ে দলের জয় এবং পয়েন্ট টেবিলে এগিয়ে থাকাই আমার মূল লক্ষ্য।

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেসি। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। এমএলএস গোল্ডেন বুটের হিসাব শুধুমাত্র নিয়মিত মৌসুমের গোলের ভিত্তিতে করা হয়, যেখানে প্লে-অফের গোল গণ্য হয় না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar