1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১১ বছর পর মাঠে ফিরে রাভেন্নাকে জেতালেন রোনালদিনহো - bdtelegraph24.com
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ হরমুজ প্রণালিতে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মোংলায় ভিক্ষুকের কাছে জাল টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়লেন কারবারি দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়াত আমির কাপ্তাই লেকে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা: সেরা ফয়সাল ও মুক্তি অভয়নগরে জাহাজের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি, নৌযান চলাচল বন্ধ জবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ; আটক ৪ কর্মকর্তা গ্রাম থেকে শহর-প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিপিডিএর উদ্যোগ প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

১১ বছর পর মাঠে ফিরে রাভেন্নাকে জেতালেন রোনালদিনহো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে নিজের জাদু দেখালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সী এই তারকা ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নার হয়ে মাঠে নেমে ফোরলির বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোববার ইতালির স্তাদিও ব্রুনো বেনেল্লিতে চিরচেনা ১০ নম্বর জার্সি পরে শুরুর একাদশে মাঠে নামেন রোনালদিনহো। তিনি পুরো প্রথমার্ধ খেলেন এবং ৩৬তম মিনিটে জুলিও দোনাতির করা দলের প্রথম গোলটিতে সরাসরি অবদান রাখেন। বিরতির সময় মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের অভিবাদনের জবাব দেন এই তারকা।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে রোনালদিনহো বলেন, “এখানে থাকতে পারা, খেলা এবং ড্রেসিংরুমের আবহটা দারুণ ছিল। যাঁরা ছোটবেলায় আমার খেলা দেখে বড় হয়েছেন, সেই সতীর্থদের সঙ্গে খেলতে পেরে আমি আনন্দিত।”

বয়সের ছাপ থাকলেও নিখুঁত বল নিয়ন্ত্রণ ও ক্রসে নিজের চিরচেনা ঝলক দেখিয়েছেন তিনি। আবারও রাভেন্নার জার্সিতে খেলার সম্ভাবনা নিয়ে তিনি জানান, “এখন প্রেসিডেন্ট ডাকলেই আমি আবার ফিরে আসব।”

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলে ২০১৮ সালে অবসর নেন রোনালদিনহো। গত জুনে তিনি বন্ধু ইগনাজিও চিপ্রিয়ানির মালিকানাধীন ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি ক্লাবটির মালিকানার অংশীদার হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar